সদ্য শেষ হওয়া বিশ্বকাপে শ্রলীঙ্কান দল যৌতভাবে ভালো না করলেও ব্যক্তিগত পারফরম্যান্সটা অসাধরণ হয়েছে লাসিথ মালিঙ্গার।সুতরাং বলা যায়, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রঙিন হয়েছে ৩৫ বছরের মালিঙ্গার।
আগে থেকে অনুমেয় যে কোন প্রিয় ক্রিকেটকে না বলে দিবেন।কারণ শরীর আর গতির সাথে আর নিজেকে মিলাতে পারছেন না।এবার সত্যি হতে যাচ্ছে সেই গুঞ্জন।বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন শ্রীলঙ্কার কিংবদন্তীতুল্য পেসার লাসিথ মালিঙ্গা। শুধু অবসরেই যাচ্ছেন না, একই সঙ্গে দেশও ছাড়ছেন এই পেসার।
জানা জায়, আগামী দিনগুলো অস্ট্রেলিয়ায় কাটাবেন মালিঙ্গা। সম্প্রতি অস্ট্রেলিয়ায় স্থায়ী নিবাস গড়ার অনুমতিও পেয়ে গেছেন এই ক্রিকেটার। আর তাই সিদ্ধান্ত নিয়েছেন, অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাস করবেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলেই অবসরে যেতে চেয়েছিলেন মালিঙ্গা। যদিও বোর্ডের অনুরোধে পুরো সিরিজই খেলতে হচ্ছে তাকে। তৃতীয় ও শেষ ওয়ানডে খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
মালিঙ্গার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ায় গিয়ে কোচিংয়ে মনোযোগ দেওয়ার কথা ভাবছেন মালিঙ্গা। খেলোয়াড়ি জীবনেও তিনি পেয়েছেন কোচিংয়ের স্বাদ। ২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের বোলিং ইউনিটে কাজ করেছিলেন তিনি। যদিও পরের আসরেই (২০১৯ আইপিএল) পুনরায় ক্লাবটির হয়ে মাঠ মাতিয়েছেন।
বার্তাবাজার/এএস