বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ ছেলেরও

পঞ্চগড় জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাহানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা শহিদুল হক (৪০) এবং তার দুই ছেলে নাজিরুল ইসলাম ও আশাদুর রহমান।

নিহতরা এলাকার মৃত আইজুদ্দীনের ছেলে শহিদুল হক এবং তার দুই ছেলে নাজিরুল ইসলাম ও আশাদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদুল হক উপজেলার মাহানপাড়ার খালের পানিতে মাছ ধরতে যান। ওই খালে একটি বাড়ির জন্য টানা বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল। সেখানে বিদ্যুৎস্পর্শ হন বাবা শহিদুল হক।

এসময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন তার দুই ছেলে। বাবাকে ধরতে পানিতে নামলে তারাও বিদ্যুৎস্পর্শ হন। পরে স্থানীয়রা দেখে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মঈন খন্দকার জানান, ওই তিনজনের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর