টেলিভিশন দেখলে অজুর কোনো ক্ষতি হবে কি না ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৯৬তম পর্বে অজু অবস্থায় টেলিভিশন দেখলে অজুর কোনো ক্ষতি হবে কি না, সে বিষয়ে গাজীপুর থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন শরীফ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন: অজু অবস্থায় টেলিভিশন দেখলে অজুর কোনো ক্ষতি হবে?

উত্তর: না, টিভি দেখার কারণে অজু নষ্ট হয় না। আপনি হয়তো মনে করতে পারেন, টিভির মধ্যে বিভিন্ন ধরনের ছবি দেখছেন, সে ক্ষেত্রে আপনি সংযত দৃষ্টি রাখবেন। এতে আপনার অজু নষ্ট হবে না।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর