মনিরামপুর থেকে দুই জঙ্গি সদস্য আটক

যশোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।(শনিবার ২০শে জুলাই)ভোর রাতে যশোরের মণিরামপুর উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের দেলোয়ার হোসেন বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে।অভিযানে উগ্রবাদী বই,লিফলেট,৬টি মোবাইল ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, সৈয়দ মাহমুদপুর গ্রামের আবু বক্কার সিদ্দিক এবং একই গ্রামের রায়হান উদ্দিন।শনিবার বিকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কমান্ডার শাহিনুর ইসলাম এ তথ্য জানান।তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং,উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনের সম্পৃক্ততার জন্য দাওয়াত দিতো রায়হান উদ্দিন ও আবুবক্কার সিদ্দিক সংগঠনটি শক্তিশালী করার জন্য মণিরামপুরে বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহের কাজ করে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর