‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ ‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও বাইরে নয়’ এসব শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। ২০ জুলাই শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত ওই অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ ছারওয়ার জাহান।
ওইসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শিব শংকর কারুয়া শিবু, মানবাধিকার কর্মী শামীম হোসেন প্রমুখ।
ওইসময় সংগঠনের অন্যান্য সদস্যগণসহ শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। তারা হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে কলেজ চত্বরের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন।
বিডি ক্লিনের শেরপুর জেলা শাখার সমন্বয়ক আল আমিন রাজু বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে তা পুরো শহরে সম্প্রসারণ করা হবে।
বার্তাবাজার/এসআর