কুরবানিতে আলোচনায় ‌‘টাইটানিক’

কুরবানি এলেই আলোচনায় থাকে বিভিন্ন গরুর নাম ও দাম। তারই ধারাবাহিকতায় এই কুরবানিতে আলোচনায় গরু ‌‘টাইটানিক’। কুরবানির পশুর হাট কাঁপাতে ইতোমধ্যে ঢাকায় এসেছে টাইটানিক।

অষ্ট্রেলিয়ান ব্রাহমা জাতের বিশাল দেহের এই গরুটি দেখার জন্য ইতোমধ্যে মোহাম্মপুরের ভাংগা মসজিদ এলাকার সাদীক এগ্রো ডেইরী ফার্মে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। প্রায় দেড় হাজার কেজি ওজনের টাইটানিক স্বভাবে খুবই শান্ত শিষ্ট। ধারণা করা হচ্ছে এবার ঈদে এটিই হবে সবচেয়ে বড় গরু।

উৎসুক জনাতে টাইটানকিকে দেখতে ভিড় করলেও কাছে যাওয়ার অনুমতি নেই। নির্দিষ্ট সময়ে এবং বালাইনাশক স্প্রে ব্যবহারের পরেই টাইটানিকের কাছে যায় খোদ এর পরিচর্চাকারীরা। বাইরের কোনো লোকজনের ভেতরে প্রবেশের অনুমতিই নেই।

টাইটানিকের দাম কত হলে বিক্রি করবেন এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা জানালেন দাম হাঁকা হচ্ছে ৪৫ লাখ টাকা। যতদূর বেশি দামে বেচা যায়।

ফার্মে বেশ আয়েশী ভাবেই দিন কাটাচ্ছে টাইটানিক। নির্দিষ্ট সময়ে গোসল, বিশ্রাম আর খাওয়া। একটু বাড়তি শান্তি দিতে বসানো হয়েছে গরুর ম্যাসেজ রোলার। সকালে ও বিকালে টাইটানিকসহ বড় জাতের প্রত্যেকটি গরুর শরীর ১০ মিনিট করে ম্যাসেজ করা হয়।

টাইটানিক খায় কাচা ঘাস, সাদা ভুট্টার ভুষি, গমের ভুষি, ছোলা ও সয়াবিনের খৈল। গরমের কারণে সার্বক্ষণিক বৈদ্যুতিক পাখা চালু রাখতে হয়। এছাড়াও রয়েছে জেনারেটরেরও ব্যবস্থা।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর