আশাশুনিতে উপ-নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ও একজন সংরক্ষিত মহিলা মেম্বার পদে এবং দরগাহপুর ইউনিয়ন পরিষদে একজন মহিলা মেম্বার পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই। নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের নিয়ে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, উপজেলা নির্বাচন অফিসার কলারোয়া মাসুদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সদর শেখ শরিফুল ইসলাম ও আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুর রহমান।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর