কুবি’র সাংবাদিকদের হুমকি দেয়ায় প্রতিবাদ জানিয়েছে জাককানইবি প্রেসক্লাব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা কর্তৃক সাংবাদিকদের হত্যার হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

জাককানইবি প্রেসক্লাব এর সভাপতি সরকার আব্দুল্লাহ তুহিন ও সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর এর যৌথ বিবৃতিতে কুবি’র একাধিক সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদ জানান। যা দপ্তর সম্পাদক আশিক আরেফিন প্রকাশ করেন ।

বিবৃতিতে আরো বলা হয়েছে,অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করে । সেই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সংবাদ কর্মীদের পাশে থাকার কথাও বলেন সংগঠনটি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতা শোয়েব হাসান হিমেল এবং মোঃ রাইহান ওরফে জিসান সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক সাংবাদিককে হত্যার হুমকি দেয় । যা ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে ।

জাককানইবি প্রেসক্লাব এর বিবৃতি।-বার্তা বাজার।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর