সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১৮৬তম জন্মজয়ন্তী উদযাপন

শনিবার বিকাল ৪টায় কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে উনিশ শতকের কালজয়ী সাংবাদিক, লেখক, গীতিকার, বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক, বাউল সাধক, নারী জাগরণের অন্যতম পুরোধা, বিদ্যানুরাগী ও সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ১৮৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর আয়োজিত অনুষ্ঠানে কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী আনিশা ও অর্ণির সঞ্চালনায় কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নূর এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয় জাদুঘরের যুগ্ম সচিব মো. আবদুল মজিদ, মহিলা পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি মমতাজ বেগম। কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সুবাস চন্দ্র দে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তণ অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি মুজিব নগর কলেজের অধ্যক্ষ স্বপন রায়, কুষ্টিয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আনছার হোসেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর