সরিষাবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার বিকেলে কামরাবাদ গ্রামে বন্যার পানিতে ডুবে তিন বছরের শিশু ইরান ও পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে সাকিব নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, পৌর শহরের কামরাবাদ গ্রামের ইউনুস আলীর নাতি ইরান এক সপ্তাহ আগে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে।

শনিবার সন্ধায় মা ও নানা-নানীর অজান্তে ঘরের পাশে শিশু ইরান (৩) বন্যার পানিতে পড়ে যায়। পরে অনেক খুজাখুজির পর শিশু ইরানকে ঘরের পাশে বন্যার পানি থেকে উদ্ধার করা হয়। শিশু ইরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। নিহত শিশু ইসলামপুর উপজেলার সাখায়াত হোসেনের পুত্র। অপরদিকে পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব শনিবার সকালে পানিতে ভেলা দিয়ে ঘোরার সময় পানিতে পড়ে মৃত্যু হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর