শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজার এলাকা থেকে ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগিসহ দুই জনকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে। ধৃত মাদক ব্যবসায়ী আইজ উদ্দিন ওরফে ওমর আলী ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও তার সহযোগি খুররম সরকার শেরপুর পৌরসভার নৌহাটা মহল্লার ফিকির মাহমুদ এর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে ভিত্তিতে ডিবি’র এসআই আঃ সালাম, এএসআই হাবিবুর রহমান চক্দার সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আইজ উদ্দিন ওরফে ওমর আলী ও তার সহযোগি খুররমকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসময় ডিবি পুলিশ জানায়, ধৃত মাদক ব্যবসায়ী আইজ উদ্দিন ওরফে ওমর আলীর বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ বিভিন্ন মাদকের একাধিক মামলা রয়েছে।
এব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরদিন ২০ জুলাই শনিবার দুপুরে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।
বার্তাবাজার/এসআর