ডিডব্লিউও-র আয়োজনে নারী প্রতিবন্ধীদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

সমাজে প্রতিবন্ধী ব্যক্তিরা সুবর্ণ নাগরিক হিসেবে সমাদৃত। এই প্রতিবন্ধীদের একটি বড় অংশ নারী। নারী প্রতিবন্ধীদের সেবাদানের লক্ষ্যে ডিজএ্যাবল্ড উইমন অর্গানাইজেশন (ডিডব্লিউও)-র আয়োজনে সংস্থার সাতক্ষীরা সদরের রসুলপুর নিজস্ব কার্যালয় ২০ জন প্রতিতবন্ধী নারী সদস্যাদের নিয়ে গত ১৮-২০ জুলাই’২০১৯ তারিখ ৩ দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী কেন হয়, প্রতিবন্ধীদের ধরণ, প্রতিরোধের উপায় নেতা কি, নেতার গুণাবলী/বৈশিষ্ট্য, দ্বন্দ্ব নিরসনের উপায়, গণতান্ত্রিক নেতার সুফল/কুফল সম্পর্কে ধারণা পায়। প্রশিক্ষণটি উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ শাকরা খাতুন। তিনি বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নেয়। তাছাড়া এখন আমরা সবাই প্রতিতিবন্ধী হিসাবে তাদের যন্রনা বুঝতে পারি।

এজন্য আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের অধিকার আমাদেরই আদায় করে নিতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কর্মকান্ড নিয়ে উদার ভূমিকা পালন করে যাচ্ছেন। সে হিসাবে ডিডব্লিউও সরকারের সাথে এ্যাডভোকসী লবিং এর কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ প্রতিবন্ধী নারীদের উপকার আসবে বলে তিনি বিশ্বাস রেখে সকলের সহযোগিতা কামনা করেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণটি পরিচালনা করেন আব্দুল আলিম এবং তাকে সহযোগিতা করেন ডিডব্লিউও-র সম্বয়কারী ইশতিয়াক জামিল ইনান।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর