বালু বোঝাই ট্রাক চাপায় পরিবহন ব্যবসায়ী নিহত

রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বালু বোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ আলী ফালু নামে এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (২০ জুলাই) সকালে সাভারের আশুলিয়ার টঙ্গী-আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের বেড়িবাঁধ ব্রিজের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফালু সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ মহল্লার মৃত আজমত আলীর ছেলে বলে জানা গেছে।

এব্যাপারে প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ফালুর নিজের একটি ট্রাক বালুতে ফেঁসে গেলে খবর পেয়ে তিনি আশুলিয়ার বেড়িবাঁধে আসেন। এসময় সেই স্থানে পিছন দিক থেকে অন্য একটি ট্রাক এসে ফালুকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, কোনো সড়ক দূঘটনায় কেউ নিহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি । তবে ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি বলে জানান তিনি।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর