লালমনিরহাট ক্যান্ট. পাবলিক কলেজ শিক্ষার্থীদের বেরোবি পরিদর্শন

শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং অনুপ্রেরণা দানের উদ্দেশ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর পরিদর্শন করছে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

জানা যায়,শনিবার বেলা ১১টায় ক্যাস্পাসে এসে বিশ্ববিদ্যালয়ের নিমার্ণাধীন স্বাধীনতা স্মারক, সাইবার সেন্টার, কয়েকটি বিভাগের ল্যাব, সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টার, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন একাডেমিক ভবনসহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করে তাঁরা। লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ তানভীর হাছান চৌধুরীর নেতৃত্বে এই পনিদর্শন কার্যক্রমে অংশ নেয় প্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

সকালে পরিদর্শন দলটি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছলে কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ আতিউর রহমান প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ধারনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ রহমতুল্লাহ্, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা এস.এইচ.এম ইকবাল এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও লালমনিরহাট ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ পরিদর্শন দলে ছিলেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর