বেনাপোল পুটখালী সীমান্তে ফেনসিডিলসহ আটক-১

যশোর বেনাপোল পুটখালী সীমান্তে থেকে ২৩৪ বোতল ফেনসিডিলসহ মেহেদী সর্দার(২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শনিবার (২০শে জুলাই)ভোরে তাকে আটক করা হয়।আটক মেহেদী বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের পলটু সর্দারের ছেলে।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদে জানতে পারি,মাদক পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিল এনে পুটখালী বালুর মাঠে অবস্থান করছে।এমন সময় সেখানে অভিযান চালিয়ে ২৩৪ বোতল ফেনসিডিলসহ মেহেদী নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর