ইবিতে নারী কেলেঙ্কারির সাথে জড়িত ড. আরফিনের শাস্তির দাবী

নারী কেলেঙ্কারির সাথে জড়িত ইসলামী বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের শাস্তির দাবী জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শনিবার (২০ জুলাই) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নিজ কার্যালয়ে এ শাস্তির দাবী জানিয়ে ইবি ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আরফিনের নারী কেলেঙ্কারির বিষয়ে এর আগে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি এক ছাত্রী। একই অপরাধে ব্যাক্তিভেদে ভিন্ন শাস্তি যেন না হয় এবং উপযুক্ত শাস্তির দাবী জানায় ইবি ছাত্রলীগ।

জানা যায়,সম্প্রতি এক ছাত্রীর সাথে ড. আরেফিনের আপত্তিকর ফোনালাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।মূলত এ ঘটনার প্রেক্ষিতে ড. আরফিনের শাস্তির দাবী করেন তারা।

এছাড়া প্রত্যেক হলে রিডিং রুমে বঙ্গবন্ধু কর্নার, হলে পড়ালেখার পরিবেশ নিশ্চিত করা, অনাবাসিক কেউ যেন অবৈধভাবে হলে না থাকতে পারে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ, খাবারের মান নিশ্চিত করা, পরিবহন ভোগান্তি লাঘবে ট্রেন চালু, বহিরাগতমুক্ত ক্যাম্পাস,বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্য সচেতনতায় প্রত্যেক ভবনের শৌচাগার পরিস্কারের দাবি জানায় ইবি ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ ড. মোঃ সেলিম তোহা।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সাগর,রেজওয়ান,জীবন,সুমনসহ শতাধিক নেতাকর্মী।

এবিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম শিক্ষার্থীবন্ধন হবে। ছাত্রদের কল্যাণে আমাদের যা করা দরকার আমরা তাই করবো।

এ ব্যাপারে অধ্যাপক আরফিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জড়িত নই এবং আমার নামে নানাভাবে মিথ্যাচার সৃষ্টি করা হচ্ছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর