পাবনার সাঁথিয়ায় মানুষের কল্যাণে কাজ করা যাদের দৃঢ় প্রত্যয় সেই স্বপ্নময় সাঁথিয়া ফেসবুক গ্রুপ এর উদ্যোগে শনিবার দুপুরে শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি স্বাস্থসেবা দেয়ার লক্ষ্যে চিকিৎসা উপকরণ ও ঔষধ বিতরণ করা হয়েছে।
জানা যায়,পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার প্রচেষ্টার অংশ হিসাবে স্বপ্নময় সাঁথিয়া গ্রুপটি প্রতিষ্ঠালগ্ন থেকেই চিরাচরিত প্রথার বাইরেও সামাজিক কাজ করার চেষ্টা করে আসছে। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধসহ সাঁথিয়ার সামগ্রিক ইতিহাস ঐতিহ্য তুলে ধরা, সাঁথিয়ার কৃতি সন্তানদের সবার মাঝে পরিচিত করণ, সাঁথিয়ার শিক্ষা, চিকিৎসা, সামাজিকভাবে অসহায় মানুষকে সাহায্য করা ও সামগ্রিক উন্নয়নে অবদান রাখা সকল প্রাক্তন এবং বর্তমান গুণীজনদের কর্মকান্ড সমাজের মাঝে তুলে ধরা। শুধু তাই নয় সাঁথিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বর্তমান সঠিক চিত্র, উন্নয়নের অন্তরায় এবং সম্ভাবনার দ্বার নিয়ে বিভিন্ন পর্যায়ের সামগ্রিক মুল্যায়ন সম্বলিত বিভিন্ন জনের লেখনী প্রকাশের মাধ্যমে, ছাত্র-ছাত্রীদের মাঝে সাঁথিয়া ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা এবং দেশ প্রেম উদ্বুদ্ধ হয়ে পজিটিভ মানসিকতায় পজিটিভ ভাবে নিজের জন্মভূমি সাঁথিয়াকে দেশের মাঝে উপস্থাপন করা সহ বিভিন্ন বিষয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছে স্বপ্নময় সাঁথিয়া ফেসবুক গ্রুপ। এরই অংশ হিসেবে স্বপ্নময় সাঁথিয়ার উদ্যোগে শনিবার দুপুরে শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা উপকরণ ও ঔষধ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবোদীন রানা,স্বপ্নময় সাঁথিয়ার প্রতিষ্ঠাতা এডমিন ডাঃ আব্দুস শুকুর,সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, সাংবাদিক ফারুক হোসেন, টিপু সুলতান, স্বপ্নময়ের এডমিন রফিকুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/এসআর