টি-২০ বিশ্বকাপে দেখিয়ে দিবে আফগানরা কতটা ভয়ঙ্কর: রশিদ

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড অ্যান্ড ওয়ালসে বিশ্বকাপে চরম ভরাডুবি হয়েছে আফগানিস্তানের।বিশ্বকাপে নয়টি ম্যাচের নয়টিতে হেরে লজ্জার রেকর্ড গড়ে দেশে ফিরেছেন আফগানিস্তান ক্রিকেট দল।তবুও বড় কথা বলছেন আফগানদের নয়া দলনেতা রশিদ খান।তিনি জানিয়ে দিয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখিয়ে দিবেন তারা কতটা শক্তিশালী।

বিশ্বকাপে ব্যর্থতার দায়স্বরূপ অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে গুলবদিন নাইবকে।তার জায়গায় তিন ফরম্যাটের ক্রিকেটেই অধিনায়কত্ব দেয়া হয়েছে তরুণ লেগস্পিনার রশিদ খানকে। দলের অন্যতম সেরা পারফরমারকে দায়িত্ব দিয়ে ভালো কিছুর আশাই করছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড।পাশাপাশি এমন ভরাডুবি আর আগামীতে (২০২৩) বিশ্বকাপে দেখতে চান নােআফগান ক্রিকেট বোর্ড।

একই কথা বলছেন নব নিযুক্ত অধিনায়কও। তবে তার মতে পরবর্তী বিশ্বকাপের আগে যথাযথ প্রস্তুতি প্রয়োজন তাদের দলের। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন রশিদ।

যেখানে পরবর্তী বিশ্বকাপটিকে অনেক বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘অবশ্যই! ২০২৩ সালের বিশ্বকাপটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আগেও যেমনটা বলেছি আমাদের ট্যালেন্ট, স্কিলের কমতি নেই। তবে আমাদের আরও উন্নতি প্রয়োজন। আমাদের বুঝতে হবে কীভাবে বড় দলের বিপক্ষে খেলতে হয়। কীভাবে প্রস্তুতি নিতে হয়। আমরা দেখেছি এবারের বিশ্বকাপে আমাদের প্রস্তুতি যথাযথ ছিল না।’

তবে এসময় তিনি জানিয়ে দেন এখনই ২০২৩ সালের বিশ্বকাপ নিতে ভাবতে রাজি নন। এর চেয়ে বরং আগামী বছর অস্ট্রেলিয়াতে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেই বেশি মনোযোগ তার। আফগানিস্তানের নতুন অধিনায়কের বিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে সামর্থ্যের প্রমাণ দিতে পারবে তার দল।

রশিদের ভাষ্যে, ‘২০২৩ সালের বিশ্বকাপ তো অনেক দূরে। এখন আমাদের মনোযোগ ও লক্ষ্য অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। আমি মনে করি আমরা দেখাতে পারব যে আমরা কত ভালো দল, দেখাতে পারব আমরা কতটুকু পারি। গত বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে আমরা আমাদের সেরা দলটা পাব আশা করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য এখন নিজেদের আরো উন্নত করা। অতীতে যতো ভুল করেছি সেগুলো কমিয়ে আনতে হবে। আমাদের সামর্থ্য আছে, স্কিলের কমতি নেই। বিশেষ করে টি-টোয়েন্টিতে সেরা একটি দল রয়েছে। আমাদের সেরা প্রস্তুতিটা নিতে হবে।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর