এবার ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

হাতে শিশু কাটা মাথা থাকায় যুবককে গণপিটুনি যুবক হত্যা এবং রাজধানীতে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে এক নারী নিহতের ঘটনার রেশকাটতে না কাটতেই আবারও ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। এদিকে দুপুরে মিজমিজি এলাকায় ছেলে ধরা সন্দেহে এক নারীকে মারধর করেছে এলাকাবাসী।

দ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টায় স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় সাদিয়া (৬)। পরে অজ্ঞাত ওই যুবক সাদিয়াকে কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সাদিয়া ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করে। এতে এলাকাবাসী ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত যুবককে গণপিটুনি দেয় এবং সাদিয়াকে উদ্ধার করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে পাঠায়। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকৃত শিশু সাদিয়া একই এলাকার রাজমিস্ত্রি সোহেল মিয়ার কন্যা। সে মিজমিজি আলামিননগর এলাকার আইডিয়াল ইসলামিক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।

-এর আগে আজ সকাল ৭ টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এক মহিলাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ।
সকাল পোনে নয়টার দিকে রাজধানীর উত্তর বাড্ডা থেকে ছেলে ধরা সন্দেহ মনে করে গনপিটুনীতে দিয়ে গুরুতর আহত করে পরে হাসপাতালে নিলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করে। এর আগে সকাল ১০ টায় চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সকাল একজন মহিলাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর