আলিম পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের মধ্য দিয়ে তাদের বরাবরের সাফল্য ধরে রেখেছে পীর কেবলা খান বাহাদুর আহ্ছান উল্লাহ (রঃ) কর্তৃক প্রতিষ্ঠিত সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা। শতভাগ সাফল্যে মাদ্রাসা ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের বন্যা। শিক্ষা বোর্ডের সকল পরীক্ষায় তাদের ভাল ফলাফলের মাধ্যমে সাফল্য ধরে রেখেছে। ২০১৯ সালে আলিম পরীক্ষায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ২৭ জনই সাফল্যের সাথে পাশ করেছে।
২০১৯ সালে আলিম পরীক্ষায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা থেকে এ গ্রেড পেয়েছে ৩ জন, এ- পেয়েছে ৮ জন, বি গ্রেড পেয়েছে ১১ জন ও সি গ্রেড পেয়েছে ৫ জন। আলিম পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীরা বলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির তদারকি, সহযোগিতা ও শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে আমরা এই ভাল ফলাফল করতে পেরেছি। এজন্য মাদ্রাসা ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ। এধরনের ঐকান্তিক প্রচেষ্ঠা অব্যাহত থাকলে সাতক্ষীরা জেলার মধ্যে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নেবে।
বার্তাবাজার/কে.জে.পি