সরিষাবাড়ীতে ত্রান বিতরন করলেন মেয়র

জামালপুরের সরিষাবাড়ীতে পৌর সভা ও পৌর মেয়রের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। শনিবার দিন ব্যাপি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ ত্রান বিতরন করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, সারা উপজেলার ন্যায় সরিষাবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডে বন্যার পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষসহ গবাদিপশু। এসব মানুষের জন্য পৌর ভবনে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যাদুর্গত এলাকায় খাবারের সংকট দেখা দিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় সরিষাবাড়ী পৌরসভার নিজস্ব অর্থায়নে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবারের প্যাকেট, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়। প্রতিদিন একাধিকবার বিভিন্ন স্থানে বন্যাকবলিত মানুষদের খোজ খবর নিচ্ছেন তিনি। এছাড়া দিনব্যাপি পৌর এলাকার চর বাঙ্গালীসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, কাউন্সিলর আব্দুল মালেক, জহুরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম, এশিয়ান টিভি ও ভোরের কাগজ প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী অর্ণাস কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মাহফুজ আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক জোবায়ের রহমান সুমন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক আর.এম রাকিবসহ অণ্যান্যরা ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর