৭ জনকে রেখে দেশ ছেড়েছেন তামিম

সবই ছিলো, কিন্তু কেন যেন ইংল্যান্ডের মাটিতে সময়টা ভালো কাটেনি টাইগারদের।একরাশ হতাশা নিয়ে দেশে ফিরে মাশরাফিরা।এরপর বিশ্রাম নেয়ার সুযোগ মিলল না।ডাক এসেছে শ্রীলঙ্কা যাওয়ার।সেখানে এল বাধা। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগেরদিন ইনজুরিতে পড়লেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।তাই শনিবার (২০ জুলাই) তামিম খান ইকবালের নেতৃত্বে দেশ ছেঢ়েছে বাংলাদেশ দল।

মাশরাফি-সাইফউদ্দিন ইনজুরিতে থাকায়, অধিনায়কত্ব দেয়া হয়েছে বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে। তার অধীনেই আজ দুপুর ১টায় কলম্বোর উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল।

দেশ ত্যাগের আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম জানিয়েছেন এ সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে। তবে তার আশা দল হিসেবে ভালো করবে বাংলাদেশ।

তামিমের সঙ্গে যায়নি পুরো দল। চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক সিরিজ ও ভারতে মিনি রঞ্জিতে খেলার কারণে ১৪ জনের দলের মধ্যে ৭ জনই যাবেন পরে।

আজ তামিমের সঙ্গে শ্রীলঙ্কার বিমান ধরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

আফগানিস্তানের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডে খেলে যাবেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা। আগামীকাল একাই যাবেন রুবেল হোসেন। ভারত থেকে মিনি রঞ্জি খেলে দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের প্রথম ওয়ানডে ২৬ জুলাই। এরপরের দুটি ২৮ আর ৩১ জুলাই। সবগুলো ম্যাচই দিবারাত্রির।তার আগে ২২ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর