ডাঃ যোবায়ের এফ.সি.পি.এস. (মেডিসিন) পরীক্ষায় উত্তীর্ণ

ডাঃ যোবায়ের আনম চৌধুরী সাফল্যের সাথে এফ.সি.পি.এস. (মেডিসিন) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্নচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম. খায়রুল আনম চৌধুরী সেলিমের একমাত্র ছেলে।

তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. পাস করেন। ৩০ তম বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারে মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেন। চাকুরী জীবনে বুনিয়াদি প্রশিক্ষণে তিনি ১ম স্থান অর্জন করে ডিজি অ্যাওয়ার্ড লাভ করেন।

তিনি এম.সি.পি.এস.(মেডিসিন) ও সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। তাঁর সহধর্মিণী ডাঃ মাহমুদা ফিরদাউস আরা দ্বীন। তাঁদের একমাত্র ছেলে জাভিয়ান। তিনি সবার দোয়া প্রার্থী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর