লক্ষ্মীপুরে পল্লী উন্নয়ন প্রকল্প প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচী

“ আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক ” এই প্রতিপাদ্যে ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখা পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে শহরের মসজদি মার্কেটে নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জোনের প্রধান মাহমুদুর রহমান। শাখা ব্যবস্থাপক মোঃ নুর উল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, আর ডি এস নোয়াখালী জোন প্রধান আশফাক মজুমদার, লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক(অপরাশেন) আব্দুল ওহাব। অনুষ্ঠান শেষে ১৯৫ টি কেন্দ্রের সেরা ১৩ জনকে শ্রেষ্ঠ কেন্দ্র প্রদান হিসেবে পুরুস্কৃত করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর