ইরানের ভেভে নিজেদের ড্রোনে গুলি করল যুক্তরাষ্ট্র!

হরমুজ প্রণালিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই দাবি করেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।তবে এর পরেই ইরান থেকে জানানো হয়, তাদের কোন ড্রোন ফূপাতিত হয়নি।উল্টো ইরানের দাবি যুক্তরাষ্ট্র ভুল করে নিজেদের ড্রোন গুলি করে ধ্বংস করে দিতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানা গেছে।ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৯ জুলাই) এক টুইটে আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও আমাদের কোনো ড্রোন খোয়া যায়নি। আমার শঙ্কা, ইউএসএস বক্সার ভুলে নিজেদের ইউএএস ড্রোন গুলি করে ভূপাতিত করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে ঢোকার পর যুক্তরাষ্ট্রের একটি নৌযানকে হুমকি দেয়া হলে ইরানের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার তিনি এমন ঘোষণা দেয়ার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর