ট্রাক উল্টে ঝড়ল ২টি তাজা প্রাণ, আহত ৫

ফরিদপুর সদর উপজেলার ধুলদীতে ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।আহত হয়েছেন পাঁচজন।

শনিবার (২০ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ভোররাতে ঢাকা থেকে পিরোজপুরগামী বিদ্যুতের মালামাল বহনকারী একটি ট্রাক ওই স্থানে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে আটকে ছিল, পরে ট্রাক সরিয়ে তাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নুরুল আলম জানান, গুরুত্বর আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই শ্রমিকের মরদেহ কানাইপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কানাইপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই জয়নুল ইসলাম জানান, দুই শ্রমিকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর