চলতি মাসে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ হবে।সে লক্ষ্যে দিন কয়েক আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ।এবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
দিমুথ করুণারত্নেকে অধিনায়ক করে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা।দিমুথ করুণারত্নের দলে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্ডিমালের। বাদ পড়েছেন বিশ্বকাপ দলে থাকা মিলিন্ডা সিরিবর্ধনে ও লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসেও। তবে কপাল খুলেছে দুই ওপেনার নিরোশান ডিকওয়েলা-দানুশ গুনাথিলাকা।
আগামী ২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর ২৮ ও ৩১ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে। সিরিজের সব ম্যাচই হবে কলম্বোয়।এর আগে ২২ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুদল।
শ্রীলঙ্কার স্কোয়াড: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, অভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমানে, শিহান জয়াসুরিয়া, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দানুস্কা গুনাথিলাকা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপোন্সো, লাকশান সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মধুশানকা।
বার্তাবাজার/এএস