কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় জেলায় দু’দল মাদক ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হড়রা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোহন আলীর ছেলে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে তাদের কাছে খবর আসে সদরের হড়রা এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

তিনি জানান, প্রায় আধঘণ্টা চলা ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর নিয়ে জানতে পারি ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি চিহ্নিত ব্যক্তি মাদক ব্যবসায়ী রফিকুল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি অস্ত্র ও ৫টি মাদক মামলা রয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর