রাত ১০টায় জরুরি বিজ্ঞপ্তি, বদলে গেল বাংলাদেশ দল

সংবাদ কিছু ঠিক ঠাক ছিল। শুক্রবার লঙ্কান সফরের আগে দলের হয়ে সংবাদ সম্মেলনেও আসেন মাশরাফি। কিন্তু তার ঠিক কয়েকঘণ্টা পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না ক্যাপ্টেন।

শুক্রবার রান পৌনে দশটায় পাঠানো ওই জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাশরাফির অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করবেন ওপেনার তামিম ইকবাল। যদিও এক্ষেত্রে সাকিব আল হাসান থাকলে ব্যাপারটি ভিন্ন হতো।

মূলত, লঙ্কান সিরিজকে সামনে রেখেই শুক্রবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছিলেন শেরে বাংলার সেন্ট্রাল নেটে। সেখানে বোলিং অনুশীলন করতে গিয়েই আবারও চোটে পড়েন মাশরাফি, সেই হ্যামস্ট্রিংয়ে। যে চোট সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘মাশরাফি আজ (শুক্রবার) অনুশীলন করতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। পরীক্ষার পর জানা গেছে, এটি গ্রেড ওয়ান ইনজুরি। এই ধরনের চোট থেকে সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগে। তাই এক মাসের মধ্যে খেলাধুলা সংক্রান্ত কোনো কাজই করতে পারবেন না মাশরাফি।’

এদিকে, মাশরাফি ছিটকে পড়ায় দলে সুযোগ মিলছে গতিতারকা তাসকিন আহমেদের। আর মোহাম্মদ সাইফউদ্দিনের পিঠের চোটে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। এ দুজন শনিবার দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমানে চড়বেন।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের প্রথম ওয়ানডে ২৬ জুলাই। এরপরের দুটি ২৮ আর ৩১ জুলাই। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর