বিপিএল খেলতে আসতেছে ম্যাক্সওয়েল, যে দলের হয়ে খেলবেন তিনি

বিশ্বকাপ জ্বরে আক্রান্ত ছিল টাইগার ভক্তরা। এখন পালা বিপিএলের। আগামী বিপিএলকে ঘিরে এরই মধ্যে দল সাজাতে শুরু করে দিয়েছে ক্লাবগুলো।এবারের বিপিএলে বাংলাদেশে বসবে তারার হাট। বলা যায়, অতিতের চেয়ে সবচেয়ে বড় বড় তরকারা এবার আসতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

ভিলিয়ার্স, ওয়ার্নার, স্মিথ, রাসেল, গেইল, পোলার্ড, নারিন, আফ্রিদিরা বিপিএল খেলে গেছেন আগেই। এবার বিপিএলে যোগ হচ্ছে আরও বড় বড় কিছু নাম।

এরই মধ্যে এবারের বিপিএলে খেলতে আসার কথা নিশ্চিত হয়েছে ইংলিশ তারকা মরগান, বেন স্টোকস, অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটশনের। এবার সেখানে যুক্ত হল আরেক অজি তারকা ম্যাক্সওয়েলের নাম।

অস্ট্রেলিয়ার এই টি-টুয়েন্টি স্পেশালিষ্ট অলরাউন্ডার তারকা খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর