শেরপুরে সততা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

‘সততায় জীবন গড়ুন, শ্রেষ্ঠ সেবা গ্রহন করুন’ এ কথাগুলো মুলমন্ত্র করে রোগ নির্ণয়ের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বগুড়ার শেরপুরের হাসপাতাল রোডে ১৯ জুলাই শুক্রবার বিকাল ৩টায় সততা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হসপিটালের প্রধান ফটকের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর।

এসময় নব উদ্বোধিত সততা হসপিটালের কর্মরত ডা. তাপশ কুমার তালুকদার, রামপদ সুত্রধর, অমিত কুমার লাহা, মো. সোলায়মান, মৌসুমী ইসলাম বৃস্টি, সামিউল হক, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, রবিউল ইসলাম বাবু, একেএম সাঈদ, খায়রুন বাশার, ফরিদা ইয়াসমিন, কামরুল হাসান, ওয়াসিমুল বারি, শারমিন নাহার সুইটি, হাসান মেহেদী, মাফরুহা খানম প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে হসপিটালটির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তাছাড়া সততা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকে রোগী সেবার মান নিশ্চয়তায় সার্বক্ষনিক চিকিৎসকের উপস্থিতি ছাড়াও মেডিসিন, হৃদরোগ, অর্থপেডিক, ক্যান্সার, ইউরোজি, লিভার, কিডনী, গাইনী, নবজাতক ও শিশু রোগসহ প্যাথলজি, ইসিজি, ইকো কার্ডিওগ্রাম, কালার ডপলার, ইটিটি ওপিজি ও ভিডিও এন্ডোসকপিসহ বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা রয়েছে বলে প্রতিষ্ঠান পরিচালনা কর্তৃপক্ষ বলেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর