সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেন্সিডিল।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার চন্দনপুর গ্রামের হারান মোড়লের ছেলে মোঃ ইসমাইল হোসেন, রাজপুর গ্রামের আঃ ছালাম মোল্লার ছেলে ইমন হোসেন , মাদরা গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ শাহিন হোসেন ও ব্রজবাকসা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ আরিজুল ইসলাম।
কলারোয়া থানার অফিসার ইনচার্জের দায়িত্ব থাকা এসআই রাজ কিশোর পাল এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই তরুন কুমার অধিকারী, এএসআই জসিম উদ্দিনসহ সংগীয় ফোর্সের সহযোগীতায় আসামী মোঃ ইসমাইল হোসেনকে গয়ড়া বাজারের তিন রাস্তার মোড়ে আলতাফ এর চায়ের দোকান এর সামনে হতে বৃহস্পতিবার রাত ৮.১৫ মিনিটে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
অপরদিকে একই দিন রাত ১০.৫৫ মিনিটে উপজেলার মাদরা গ্রামস্থ মাদরা মাস্টার পাড়ার আবু জফরের বাড়ির সামনে হতে ইমন হোসেন ও মোঃ শাহিন হোসেনকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও পুরাতন মাদক মামলাসহ একাধীক মামলার আসামী মোঃ আরিজুল ইসলামকে শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রজবাকসা বাজার হতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর