কালিগঞ্জে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক- ২

সাতক্ষীরার কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই জনকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১’শ ৫০ গ্রাম গাঁজা। শুক্রবার দুপুরে উপজেলার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি গ্রামের শেখ রুহল আমিনের মাদকসেবী পুত্র শেখ রাকিব হোসেন (২০) ও কালিকাপুর গ্রামের আনছার আলী মোড়লের পুত্র আজগর আলী মোড়ল (৪৩)। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, থানার এস আই মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার চিহৃিত মাদকসেবী ও ব্যবসায়ী রাকিবকে শুক্রবার বেলা ১ টায় তার বাড়ি থেকে দেড় শ গ্রাম গাজাসহ আটক করে।

কালিগঞ্জ থানার ১৪/১৯ নং পারিবারিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আজগর আলী মোড়লকে নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের বিকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর