বর্তমান সরকার উন্নয়নের রুপকার ও জনবান্ধব সরকার,সরকার জনগনের জন্য কাজ করে যাচ্ছেন।বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,মাতৃত্বকালীন ভাতা সহ সকল ভাতা জনগন যেন বিনামূল্যে পায় সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের অঙসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসেবা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ও ইউপি চেয়ারম্যান জনাব বশির আহম্মেদ ভিপি মানিক। তিনি বলেন আমি চেয়ারম্যান হয়েছি আপনাদের সেবা করার জন্য,আপনারা আমাকে সহযোগীতা করলে সকল সমস্যা সমাধান করে ইউনিয়নকে মাদক, সন্ত্রাস,ইভটিজিং মুক্ত করতে সক্ষম হবো।তিনি আরও বলেন বর্তমান এম পি ড. আনোয়ার খান গরীব দু:খী মেহিনতি জনতার বন্ধু।তার প্রধান উদ্দেশ্য হলো রামগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা।তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় এমপি ড. আনোয়ার খানকে সহযোগীতা করলে ভোলাকোট ইউনিয়নের সকল সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এসময় প্রধান অতিথি বশির আহম্মেদ ভিপি মানিক ৩ নং টিওরী ওয়ার্ডে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার বিভিন্ন খাতে বাজেট ঘোষনা করেন যা আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশা রাখা যায়।
অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মোল্লার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউপি চেয়ারম্যান জনাব বশির আহম্মেদ ভিপি মানিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাকোট ইউপি আওয়ামীলীগের সভাপতি জনাব আমিনুল হক টিপু, ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোশারেফ পাটওয়ারী,ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সালাহউদ্দিন বিপ্লব,সাবেক ছাত্রনেতা মনির হোসেন,লক্ষ্মীপুর জজ কোর্টের সম্মানিত এ্যাডভোকেট জনাব ইমরান হোসাইন,৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন,১,২,৩ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য মায়া বেগম, আওয়ামীলীগ নেতা সহেল মিঝি, উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন,ছাত্রলীগ নেতা রকি,অনন্ত,জিসান, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইমাদাদ হোসেন শাকিল সহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এসআর