কটিয়াদীতে সুহৃদের প্রীতি ক্রিকেট ম্যাচ

‘খেলাধূলার মাধ্যমে দূর হোক সামাজিক অবক্ষয়’ স্লোগান নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে পূর্ব ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে সমকাল সুহৃদ সমাবেশ বনাম দীপশিখা স্পোর্টিং ক্লাবের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৬ ওভারের ম্যাচটিতে সমকাল সুহৃদ সমাবেশ (লাল সবুজ জার্সি) দীপশিখা স্পোর্টিং ক্লাব (গাঢ় নীল জার্সি)’র বিপক্ষে ব্যাট করে ৬ উইকেটে জয় লাভ করে।
দীপশিখা স্পোর্টিং ক্লাব (গাঢ় নীল জার্সি) ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। ম্যাচটিতে ৭২ রান সংগ্রহ করে ম্যাচ সেরা হন জোবায়ের সিদ্দিক অটল।
এতে উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত, সুহৃদ সদস্য সচিব বদরুল আলম নাঈম, সুহৃদ- আব্দুল্লাহ আল ফাহাদ, রনি কাউসার, সাকিবুল হাসান সোহাগ, আনোয়ার হোসেন, আশরাফিজুর রহমান হৃদয়, আকরাম হোসেন শাকিম, মোস্তাফিজুর রহমান রাব্বুল, মাসুম বিল্লাহ, সোহেল, শাকিল আহমেদ, রিফাত হাসান রিমন, জাহিদুল ইসলাম নয়ন, রাসেল আহমেদ, উজ্জ্বল আহমেদ, শফিকুল ইসলাম প্রমূখ।

সমকাল সুহৃদ সমাবেশ’র খেলোয়াড় ছিলেন জোবায়ের সিদ্দিক, ইকরামুল কবীর ইমরান, আরমান আহমেদ, আকিব আহমেদ শুভ, নাহিদ হাসান, দেলোয়ার হোসেন, মাকসুদুল হাসান রকি, নবী হোসেন বাবু, আমানুল হোসেন চন্দন, ইমন, রিফাত।

খেলায় অ্যাম্পায়ারের দায়িত্বে ছিলেন আকরাম হোসেন ও আলী হোসেন এবং স্কোর বোর্ডে ছিলেন নীরব হাসান।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর