শেরপুরে ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বগুড়ার শেরপুরে ট্রাকের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ঘে একস্কুল ছাত্র নিহত এবং অপর এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন। নিহত রাব্বী (১৫) শেরপুরের সাধুবাড়ি গ্রামের সায়দুল হকের ছেলে এবং সাধুবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। আজ শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধরমোকাম (যমুনা পাড়া) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানাগেছে, রাব্বী এবং জিনাম (১৯) নামের দুই বন্ধু শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে বিয়ে বাড়ি থেকে দাওয়াত খেয়ে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ধরমোকাম নামকস্থানে বিপরীত মুখি চাউল বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-২৯৭১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী রাব্বী মারা যায় এবং চালক জিনাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

এ ব্যাপারে, হাইওয়ে পুলিশ কুন্দারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বলেন জনগনের হাতে আটক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর