টাঙ্গাইলে যমুনার পা‌নি বিপদসীমার ৯১ সেন্টি‌মিটার উপরে

টাঙ্গাইলে যমুনার নদীর পানি অস্বাভা‌বিক হা‌রে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯১ সেন্টি‌মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ফলে হুমকির মুখে রয়েছে ভূঞাপুর-তারাকান্দি বাধ। নদীতে পা‌নি বে‌ড়ে যাওয়ায় জেলার ১১১টি গ্রামের কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ‌তে তলিয়ে গেছে ফসলি জমি। বন্যাকব‌লিত মানুষজন গবাদিপশু চরম দু‌র্ভোগ পোহা‌চ্ছেন। বৃহস্প‌তিবার (১৮ জুলাই) টাঙ্গাই‌লে যমুনা নদীর পা‌নি বৃ‌দ্ধির রেকর্ড করা হ‌য়ে‌ছে। এ‌তে যমুনা নদীর পা‌নি বিপদসীমার ৯১ সে‌ন্টি‌মিটার উপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে।

অন্য‌দি‌কে বুধবার রাত ১১টার দিকে ভূঞাপুর উপজেলার তাড়াই এলাকার বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। তীব্র ¯্রােতে নদীর পা‌নি প্রবেশ করায় ভে‌ঙে গেছে বেশ কয়েকটি ঘর বা‌ড়ি। এছাড়া ভূঞাপুর-তারাকান্দি সড়কের বেশ কয়েকটি স্থান দিয়ে পানি লিকেজ হওয়ায় হুমকির পড়েছে সড়কটি।স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে বাঁধ রক্ষায় কোন উদ্যেগ না নেওয়ায় গ্রামবাসী চেষ্টা করেও বাঁধটি রক্ষা করতে পারেনি।জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ২০০ মেট্রিক টন চাল বিতরণের কথা জানালেও অধিকাংশ বানভাসি মানুষ ত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর