নব গঠিত মন্দির নির্মান কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী পুরান বাজারে শ্রী শ্রী মদন মোহন জিউড় মন্দির আকড়া বাড়ীর নব গঠিত মন্দির নির্মান কমিটির আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী পৌরসভার মিলনায়তন কক্ষে মন্দির কমিটির সভাপতি তারক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব গঠিত মন্দির নির্মান কমিটির আহবায়ক ও পটুয়াখালী পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির নির্মান কমিটির যুগ্ন-আহবায়ক এ্যাডঃ কমল দত্ত, যুগ্ন-আহবায়ক পৌর কাউন্সিলর এ্যাড. কাজল বরন দাস, ডাঃ সিদ্ধার্থ সংঙ্কর , মন্দির নির্মান কমিটির সদস্য সুখ দেব সাহা, জেলা যুবলীগের অন্যতম সদস্য এ্যাড মোঃ হাফিজুর রহমান, পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকন , মোঃ জাহিদ হোসেন, মতিন মাহমুদ জাহিদ শিকদারসহ মন্দির নির্মান কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

পটুয়াখালী পুরান বাজারে শ্রী শ্রী মদন মোহন জিউড় আকড়া বাড়ীর দৃষ্টি নন্দন নব গঠিত মন্দির নির্মান করার লক্ষে কমিটির সকল সদস্য ও অন্যান্য ব্যাক্তি বর্গরা কি ভাবে এই মন্দির নির্মান করা যায় তাই নিয়ে আলোচনা করা হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর