যারা মাদক সেবন ছেড়ে ভালো হতে চায়, তাদের সুযোগ দিতে হবে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনুষ্ঠানিক ভাবে প্রশাসন ও সমাজের লোকজনের সামনে ঘোষণা দিয়ে মাদক সেবন ছেড়ে দিয়েছে আলমগীর মোল্লা (২৫) নামের এক যুবক। গতকাল শুক্রবার সকালে সমাজের লোকজনকে সাথে নিয়ে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতিতে মাদক সেবন ছেড়ে দেয়ার ঘোষণা দেয় ওই যুবক। আলমগীর মোল্লা উপজেলার সাওঘাট এলাকার মৃত সাজু মোল্লার ছেলে।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের আম্বিয়া হক ডলি মেম্বার জানান, আলমগীর মোল্লা চার বছর আগে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে রাব্বি নামে এক ৩ বছরের শিশু সন্তান হয়। আলমগীর স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করে আসছিলো। এক বছর আগে নেশাখোরদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে আলমগীর মোল্লা নিজেও মাদক সেবক করতে শুরু করে। এতে করে তার পরিবার প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছিলো। আম্বিয়া হক ডলি নিজে আলমগীরকে বুঝিয়ে-শুনিয়ে মাদক সেবক ছেড়ে দেয়ার জন্য পরামর্শ দেয়। পরে গত ছয় মাস ধরে চেষ্টা করে তিনি পুরোপুরি মাদক সেবন ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়। পরে শুক্রবার সকালে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলামের কাছে মাদক সেবন ছেড়ে দেয়ার বিষয়টি অবহিত করা হয়। পরে রূপগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের উপস্থিতিতে মাদক সেবন ছেড়ে দেয়ার বিষয়টি অবহিত করে সংবাদ মাধ্যমে সকল মাদকসেবীকে মাদক সেবন ছেড়ে দেয়ার অনুরোধ জানান আলমগীর মোল্লা।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, যারা মাদক সেবন ছেড়ে দিয়ে ভালো হতে চায় তাদের ভালো হওয়ার সুযোগ দিতে হবে। আমরাও চাই আলমগীর মোল্লার মতো সবাই মাদক সেবন ছেড়ে আলোর পথে ফিরে আসুক।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর