বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুর-এ ইংরেজি বিভাগের সাত দিনব্যাপী অন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে বিভাগটির এই ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ইংরেজি বিভাগের প্রধান মোহ্সীনা আহ্সান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক এবং বিভাগটির সহকারী অধ্যাপক আসিফ আল মতিন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম রব্বানী এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মুশরিফুর জিলানীসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইংরেজি বিভাগের ফুটবল প্রতিযোগিতা প্রতিদিন বিকাল সাড়ে ৩ টা থেকে শুরু হয়ে পর পর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বিভাগের ভিন্ন ভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বার্তাবাজার/এসআর