বন্যার পানি কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

শেরপুরে বন্যার পানিতে ডুবে মেহেদী হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ১৯ জুলাই শুক্রবার দুপুরে শহরের উত্তর গৌরীপুর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মেহেদী স্থানীয় নায়েব আলীর ছেলে ও পাইওনিয়ার স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ নিয়ে গত কয়েকদিনের বন্যায় জেলায় ৩ শিশুসহ ৭ জনের মৃত্যু হলো। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেদী তার বন্ধুদের সাথে বাড়ির পেছনে বন্যায় প্লাবিত পানিতে কলাগাছের তৈরি ভেলায় ঘুরতে যায়। ওইসময় হঠাৎ ভেলাটি উল্টে গেলে সাঁতার না জানায় ডুবে যায় মেহেদী। পরে তার বন্ধুদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মেহেদীকে ভেলার নিচ থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর