ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একটি কারখানার সীমানা প্রাচীরের ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার জয়পুরা এলাকার পাল সিএনজি সংলগ্ন একটি কারখানার সীমানা প্রাচীরের ভিতরের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে পাল সিএনজি সংলগ্ন এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক লুঙ্গি পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে, ঐ যুবককে হত্যার পর তার লাশ গভীর রাতে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এঘটনায় নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/আরএইচ