পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের কমিটি গঠন

পটুয়াখালী সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার চক্রবর্তীকে সভাপতি ও সুভাষ চন্দ্র হাওলাদারকে সাধারন সম্পাদক করে ১০ সদস্যের সদর উপজেলা হিন্ধু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি মন্ডলীর সদস্য গণেশ চন্দ্র শীল, চিত্ত রঞ্জন দত্ত, জিতেন চন্দ্র রক্ষিত ও বাবুল গোমেজ, যুগ্ম সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাস, যুগ্ম সাধারন সম্পাদক লক্ষন দেবনাথ, অর্থ সম্পাদক স্বপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রভাষক তপন কুমার দাস।

আজ ১৯ জুলাই শুক্রবার সকাল ১০টায় সেন্ট্রারপাড়া হিন্দু সমাজ গৃহে সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক স্বপন কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে সদস্য সচিব চিত্ত রঞ্জন দত্ত সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, উদ্বোধক ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য এডঃ তারক চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ডাঃ জগন্নাথ পাল, তপন কুমার কর্মকার, মংথান তালুকদার ও সমীর কর্মকার, জেলা মহিলা হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্যপরিষদের সভাপতি এ্যাডঃ বিভা রানী দাস। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার দাস। আরও বক্তব্য এডঃ লক্ষী নারায়ন পাল, রাখেন শহর কমিটির সভাপতি চেম্বারের পরিচালক চিন্ময় বণিক, ১২টি ইউনিয়ন কমিটির সভাপতিবৃন্দ।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর