গোলাম রাব্বানির মায়ের মৃত্যুদিনে ইবিতে দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর প্রয়াত মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইবি শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নির্দেশনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

দোয়া মাহফিলে গোলাম রাব্বানীর প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। পাশাপাশি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও
পঁচাত্তরের সকল শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়।উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ.স.ম শুয়াইব আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু সালেহ শামীম।

অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সাগর,রেজওয়ানুল ইসলাম,আব্দুর রহমান,আবু রায়হান,রাকিব,জাকির,মোশায়ের প্রমুখ।

ক্যাম্পাস/বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর