রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বেলা ৩টা ৩০ মিনিটে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের অরুণাচলে যা ভূ-পৃষ্ঠের ১৬ দশমিক ৮ কিলোমিটার গভীর থেকে সৃষ্টি হয়েছিলো।

বাংলাদেশের আবহাওয়া অফিসের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ঢাকা থেকে উত্তরপূর্ব দিকে ৪৯৯ কিলোমিটার এবং সিলেট থেকে ৩২৫ কিলোমিটার দূরে ছিল। তবে কম্পন সিলেট অঞ্চলেও অনুভূত হয়েছে।

তবে কেউ কেউ ঢাকায়ও ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর