‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজদিখানে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীতে অংশ গ্রহণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা (ভারপ্রাপ্ত )নিবার্হী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সোহরাব হোসেন প্রমুখ।