আসন্ন ২৫ জুলাই কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের উপ-নির্বাচনে দলীয় মনোনিত নৌকার প্রার্থী হয়েছেন শেখ মাহবুবুর রহমান সুমন এবং স্বতন্ত্র প্রার্থী আনারশ প্রতিক নিয়ে নির্বাচন করছেন কাজী রফিকুল ইসলাম বাটুল। নির্বাচনী আচরণবিধি কি আছে তাদের মনে হয় জানা নেই।
কাজী রফিকুল ইসলাম বাটুলের সমর্থকেরা জীবন্ত গাছের গায়ে বড় দুইটা করে পেরেক মেরে পোস্টার টানিয়েছেন। মৌতলা ইউনিয়নের বিভিন্ন সড়কের দু’ধারে মাইলকে মাইল ছোট বড় শত শত গাছে এমন দৃশ্য ক্যামেরাবন্দী করেন স্থানীয় সংবাদকর্মীরা।
এভাবে পরিবেশের ক্ষতি সহ সারিবদ্ধ গাছগুলো মারা যেতে পারে। এহেন অপরাধ খুবই দুঃখ জনক। বিষয়টি তদন্ত পুর্বক নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।
বার্তাবাজার/এসআর