সামাজিক সংগঠন “সজীব ওয়াজেদ জয় পরিষদ” সাতক্ষীরার আশাশুনি উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে রফিকুল ইসলাম (বুলি) ও উসমান গণি রাজুকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবিব স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটির অন্যরা সদস্যরা হলেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, আব্দুল্লাহ সানা, আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রেজওয়ান বাবু (রাজ), জয়নাল আবেদীন জয়ম সাংগঠনিক সম্পাদক আবু রায়হান (রাহি), সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, কাজল হোসেন রানা ওসেরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আসাদুল, অর্থ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান (বাবু), সহ-অর্থ সম্পাদক সাঈদ গাজী, উপ দপ্তর সম্পাদক সাইফুল্লাহ, তথ্য সম্পাদক বাজাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমান উল্লাহ, সমাজ সেবা সম্পাদক মিজানুর গাজী, শিক্ষা সম্পাদক সেকেন্দার, আইন বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম ও হাসিনা খাতুনকে মহিলা বিষয়ক সম্পাদক করে ১ বছর মেয়াদী এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিকে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির উপদেষ্টা করা হয়েছে শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন ও হাবিবুর রহমান হাবিবকে।
বার্তাবাজার/এসআর