কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উৎযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সাতক্ষীরার কলারোয়া মৎস অফিস। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিন্দ্রনাথ মন্ডল। এছাড়া আরো উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হারুনর রশীদসহ বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর