কলারোয়ায় ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা: আহত-২

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে একটি মিনিট্রাক, বাড়ী ঘর ভাংচুর করে বিচালীর আগুন দিয়ে জ্বালানীর চেষ্টা করেছে। এসময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের দায়ের কোপে জখম হয়ে এক গৃহবধূ সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার বেলী গ্রামে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপজেলার বেলী গ্রামের রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে প্রতিবেশী মোখলেছুর রহমান, মজিদ মোড়ল, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, গোলাপ রহমান, আমিনুর রহমান, ইমাদুল ইসলাম, আলামিন, আজিবার রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ দলবদ্ধ হয়ে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীতে এসে গালিগালাজ করে। প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

এসে ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫৪) কে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট শুরু করে। এসময় তার স্ত্রী মছুরা বেগম (৪৮) স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ী ভাবে কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীরা ব্যবসায়ী রফিকুল ইসলামের একটি যশোর-ড-১১-০২৬৮ মিনিট্রাক ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এর আগে ওই সন্ত্রাসীরা বাবসায়ীর বাড়ী ঘর ভাংচুর করে বিচালী দিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। বর্তমানে আহত গৃহবধূকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় কলারোয়া থানায় ১১জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দিয়েছে ব্যবসায়ী রফিকুল ইসলাম।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর